তথ্যচিত্রে সাক্ষাৎকার দেয়া যুবক নাফিজ মোহাম্মদ আলমকে গ্রেপ্তার
ছবি /Deshnetrow

র‌্যাবকে নিয়ে তথ্যচিত্রে সাক্ষাৎকার দেয়া যুবক গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা :

জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়চে ভেলেতে র‌্যাবকে নিয়ে নির্মিত তথ্যচিত্রে সাক্ষাৎকার দেয়া যুবক নাফিজ মোহাম্মদ আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। নাফিজ ২০১৭ সালে উত্তরায় আলোচিত আদনান কবির হত্যা মামলার আসামি ছিলেন ।

রোববার (৯ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (১০ এপ্রিল) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার আব্দুল আহাদ সাংবাদিকদের জানিয়েছেন, নাফিজের বিরুদ্ধে পুরোনো মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। আজ তাকে আদালতে পাঠানো হবে।

তিনি জানান, গ্রেপ্তারের সময় নাফিজের বাসা থেকে বিদেশি মদ, পুলিশের স্টিকারযুক্ত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

এদিকে ভাটারা থানার অফিসার ইনচার্জ এবিএম আসাদুজ্জামান জানান, এ ঘটনায় পুলিশ নাফিজের বিরুদ্ধে একটি মাদকের মামলা করেছে।

উল্লেখ্য এর আগে ২০২১ সালের নভেম্বরে র‌্যাবের অভিযানে গ্রেপ্তার হয়েছিলেন নাফিজ। সে সময় নাফিজের বাসা থেকে মাদক উদ্ধারের কথা জানিয়েছিল র‌্যাব। তখন তার বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করা হয়েছিল।

এছাড়াও

ভুয়া খবর ও গুজব রোধে বিশেষজ্ঞদের খসড়া নীতি চাইলেন তথ্যমন্ত্রী

ভুয়া খবর ও গুজব রোধে বিশেষজ্ঞদের খসড়া নীতি চাইলেন তথ্যমন্ত্রী

দেশনেত্র প্রতিবেদক : বাংলাদেশে সব ধরনের ডিজিটাল ঝুঁকি মোকাবিলা এবং ই-নিরাপত্তা নেটওয়ার্ক সুরক্ষিত করার জন্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *