ডিবি কার্যালয়ে হিরো আলম
Deshnetrow

ডিবি কার্যালয়ে হিরো আলম

নিজস্ব প্রতিবেদক :

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে গেছেন ইউটিউবার হিরো আলম। ব্যক্তিগত কারণে তিনি সেখানে গেছেন বলে জানা গেছে। শনিবার (১ এপ্রিল) বেলা আড়াইটার দিকে তিনি মিন্টো রোডের ডিবি কার্যালয়ে প্রবেশ করেন।

ডিবি সূত্রে জানা গেছে, ব্যক্তিগত কারণে হিরো আলম ডিবি কার্যালয়ে এসেছেন। তিনি একটি বিষয়ে ডিবি পুলিশের সহযোগিতা চান। এ ব্যাপারে কাজ শেষে বের হয়ে কথা বলবেন।

সম্প্রতি পুলিশ কর্মকর্তা হত্যা মামলার আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খানের স্বর্ণের দোকান উদ্বোধনের নিমন্ত্রণে বাংলাদেশ থেকে ছুটে যান ক্রিকেটার সাকিব আল হাসান ও কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমসহ অনেকেই।

বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা হলে তখন ডিবি প্রধান হারুন-অর-রশিদ সাংবাদিকদের জানান, সেখানে যাওয়ায় তদন্তের স্বার্থে সাকিব আল হাসান ও হিরো আলমকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

এছাড়াও

চট্টগ্রামের চাঞ্চল্যকর আয়াত হত্যা মামলার রায়, আবীরের মৃত্যুদণ্ড

চট্টগ্রামের চাঞ্চল্যকর আয়াত হত্যা মামলার রায়, আবীরের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে পাঁচ বছরের শিশু আলিনা ইসলাম আয়াতকে অপহরণের পর হত্যা করে মরদেহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *