মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার রায় ১৭ নভেম্বর
ফাইল ছবি

মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার রায় ১৭ নভেম্বর

দেশনেত্র প্রতিবেদক :

জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিন জনের বিরুদ্ধে করা মামলার রায় প্রদান করা হবে আগামী ১৭ নভেম্বর।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর)। বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মামলার রায়ের তারিখ ঘোষণা করেন।

ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

আজ রায় ঘোষণা দিন ঘিরে রাত থেকেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের সামনে কঠোর নিরাপত্তা বেষ্টনীর চাদরে ঘিরে রাখা হয়।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিরাপত্তার স্বার্থে এই ব্যবস্থা গ্রহণ করা হয়।

নিরাপত্তার স্বার্থে সেনাবাহিনী, বিজিবি ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারাও নিরাপত্তার নিশ্চিতের দায়িত্ব পালন করছেন ট্রাইব্যুনাল ও আশেপাশের এলাকায়। ট্রাইবুনালের প্রবেশমুখে বসানো হয় আর্চওয়ে।

ট্রাইব্যুনালে প্রবেশের আগে প্রত্যেককে কঠোরভাবে চেক করে প্রবেশের অনুমতি দেয় প্রশাসন।

এর আগে, গত ২৩ অক্টোবর এই মামলায় রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন। এই মামলায় মোট ২৮ কার্যদিবসে ৫৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরার কার্যক্রম সম্পন্ন হয়।

সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন নিজের দায় স্বীকার করে রাজসাক্ষী হয়ে ট্রাইব্যুনালে এরই মধ্যে সাক্ষ্য দিয়েছেন।

মামলার আসামিদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পলাতক রয়েছে। কারাগারে আটক সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

এছাড়াও

হাদির হামলাকারীরা সীমান্ত পাড়ি দিয়েছে এমন তথ্য নেই: ডিএমপি

হাদির হামলাকারীরা সীমান্ত পাড়ি দিয়েছে এমন তথ্য নেই: ডিএমপি

দেশনেত্র প্রতিবেদক : ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *