যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৫৬ কয়েদির সাজা মওকুফ করে মুক্তির আদেশ
ফাইল ছবি

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৫৬ কয়েদির সাজা মওকুফ করে মুক্তির আদেশ

দেশনেত্র প্রতিবেদক :

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৫৬ কয়েদির সাজা মওকুফ করে মুক্তির আদেশ দিয়েছে সরকার। মঙ্গলবার (১ জুলাই) কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া ও উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ এ তথ্য জানান।

তিনি জানান, কারাগারে আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দি যাদের সাজা ২০ বছর শেষ হয়েছে, তাদের মধ্যে ৫৬ জনকে সরকার কারা বিধি ৫৬৯ মোতাবেক ফৌজদারি কার্য বিধি ৪০১(১) এর প্রদত্ত ক্ষমতাবলে অবশিষ্ট সাজা মওকুফ করে মুক্তির আদেশ দিয়েছে।

তবে সাজা মওকুফ হওয়া ৫৬ জন বন্দির নাম-পরিচয় জানায়নি কারা অধিদপ্তর।

এছাড়াও

চট্টগ্রামের চাঞ্চল্যকর আয়াত হত্যা মামলার রায়, আবীরের মৃত্যুদণ্ড

চট্টগ্রামের চাঞ্চল্যকর আয়াত হত্যা মামলার রায়, আবীরের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে পাঁচ বছরের শিশু আলিনা ইসলাম আয়াতকে অপহরণের পর হত্যা করে মরদেহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *