জামিনে মুক্তি পেলেন ইভ্যালির রাসেল
ফাইল ছবি

জামিনে মুক্তি পেলেন ইভ্যালির রাসেল

দেশনেত্র প্রতিবেদক :

জামিনে মুক্তি পেয়েছেন আলোচিত অনলাইন মার্কেটপ্লেস ইভ্যালির প্রতিষ্ঠাতা মোঃ রাসেল।

সোমবার (১৮ ডিসেম্বর) বিকেলে কাশিমপুর কারাগার থেকে জামিনে বের হন তিনি।বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম।

এ বিষয়ে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর জেলার মো. তরিকুল ইসলাম জানান, সোমবার বিকেলে কারাগার থেকে মুক্তি পেয়েছেন রাসেল। তিনি একাধিক মামলায় এ কারাগারে বন্দি ছিলেন। তার সব মামলায় জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছালে যাচাই-বাছাই শেষে কারাগার থেকে মুক্তি দেয়া হয়।
২০২১ সালের ১৬ সেপ্টেম্বর ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক রাসেল এবং তার স্ত্রী কোম্পানির চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রেফতার করে র‌্যাব। এরপর চেক জালিয়াতি, টাকা দিয়ে পণ্য না পাওয়াসহ নানা অভিযোগে তাদের বিরুদ্ধে সারাদেশে অনেকগুলো মামলা হয়।
গত বছরের ৬ এপ্রিল শামীমা নাসরিন জামিনে মুক্ত হলেও কারাগারে ছিলেন রাসেল। 

এছাড়াও

চট্টগ্রামের চাঞ্চল্যকর আয়াত হত্যা মামলার রায়, আবীরের মৃত্যুদণ্ড

চট্টগ্রামের চাঞ্চল্যকর আয়াত হত্যা মামলার রায়, আবীরের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে পাঁচ বছরের শিশু আলিনা ইসলাম আয়াতকে অপহরণের পর হত্যা করে মরদেহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *