মারা গেছেন দেলাওয়ার হোসাইন সাঈদী
ফাইল ছবি : দেশনেত্র

মারা গেছেন দেলাওয়ার হোসাইন সাঈদী

নিজস্ব প্রতিবেদক :

মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী মারা গেছেন।

সোমবার রাত ৮টা ৪০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে রোববার (১৩ আগস্ট) বিকেলে তাকে অসুস্থতার কারণে কাশিমপুর কারাগার থেকে ঢাকায় পাঠানো হয়েছে।

জানা যায়, রোববার বিকেলে দেলাওয়ার হোসাইন সাঈদী অসুস্থ হয়ে পড়লে বিকেল সাড়ে ৫টার দিকে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এ সময় তার বুকে ব্যথা হচ্ছিল। তাকে প্রাথমিক চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার পর উন্নত চিকিৎসার জন্য বিকেলেই অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠানো হয়।

গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবুল ফাতে মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ‘তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ আমাকে জানিয়েছেন যে দেলোয়ার হোসেন সাঈদীর মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছে। হাসপাতালে আনার পর তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রেফার্ড করা হয়েছে।’

মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৮ সালের ১৭ ফেব্রুয়ারি দেলাওয়ার হোসাইন সাঈদীকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ২০১০ সালের ২৯ জুন ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে গ্রেপ্তার হন সাঈদী। পরে ২ আগস্ট মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

 

এছাড়াও

খেলতে গিয়ে পুকুরে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু,মাগুরায় শোকের ছায়া

খেলতে গিয়ে পুকুরে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু,মাগুরায় শোকের ছায়া

মাগুরা প্রতিনিধি : মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের মৌশা গ্রামে পুকুরের পানিতে ডুবে চাচাতো দুই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *