আরভ খানের মামলার রায়
ফাইল ছবি

দুবাইয়ের আলোচিত স্বর্ণ ব্যবসায়ী আরাভ খানের মামলার রায় আজ

নিজস্ব প্রতিবেদক :

দুবাইয়ের আলোচিত স্বর্ণ ব্যবসায়ী রবিউল ইসলাম ওরফে আরাভ খানের বিরুদ্ধে অস্ত্র আইনে দায়ের করা মামলার রায় ঘোষণার জন্য আজ মঙ্গলবার (৯ মে) দিন ধার্য রয়েছে।

গত রোববার (৭ মে) ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মুর্শিদ আহাম্মদ রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য এদিন ধার্য করেন। এ মামলায় ২০ জন সাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত।

জানা গেছে, ২০১৫ সালের ২৮ জানুয়ারি আরাভ খান তার শ্বশুর সেকেন্দার আলীকে ভয় দেখিয়ে টাকা আদায় করতে তার বাসায় যান। এ সময় শ্বশুরের মগবাজারের বাসার সামনে থেকে পিস্তলসহ তাকে গ্রেপ্তার করে পুলিশ।

এ ঘটনায় আরাভের বিরুদ্ধে রমনা মডেল থানায় অস্ত্র আইনে মামলা হয়। মামলায় আসামির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায় মামলার তদন্তকারী কর্মকর্তা। পরে আদালতে অভিযোগপত্র দাখিল করলে ২০১৫ সালের ১০ মে আরাভ খানের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন আদালত।

২০১৮ সালের ১৪ মার্চ জামিন পেয়ে পালিয়ে যান আরাভ খান। পরে ওই বছরের ২৪ অক্টোবর তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

এছাড়াও

চট্টগ্রামের চাঞ্চল্যকর আয়াত হত্যা মামলার রায়, আবীরের মৃত্যুদণ্ড

চট্টগ্রামের চাঞ্চল্যকর আয়াত হত্যা মামলার রায়, আবীরের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে পাঁচ বছরের শিশু আলিনা ইসলাম আয়াতকে অপহরণের পর হত্যা করে মরদেহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *