ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আটক

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আটক

(বেরোবি) প্রতিনিধি :

ধর্ম নিয়ে ফেসবুকে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) এক শিক্ষার্থীকে  আটক করেছে পুলিশ।

শনিবার (২৪ সেপ্টেম্বর) ভোরে ঠাকুরগাঁওয়ের বীরগঞ্জ উপজেলায় ওই শিক্ষার্থীর বাড়ি থেকে তাকে আটক করা হয়।

তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদির জানান, ওই শিক্ষার্থী ফেসবুকে ধর্ম নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য পোস্ট করেন। এরপর সমালোচনা শুরু হয়। ভোরে বীরগঞ্জ থেকে তাকে আটক করা হয়েছে। তবে তার বিরুদ্ধে এখনও কোনও মামলা হয়নি। তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী জানান ওই শিক্ষার্থীর বিরুদ্ধে ‌ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ উঠেছে। তাকে আটক করেছে পুলিশ।

এছাড়াও

জানাজা শেষে একই পরিবারের ৯ সদস্যের দাফন সম্পন্ন

জানাজা শেষে একই পরিবারের ৯ সদস্যের দাফন সম্পন্ন

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের রামপালে নৌবাহিনীর বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত মোংলা পৌরসভার বাসিন্দা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *