ট্রেনে উঠতে গিয়ে বাবার চোখের সামনে ছেলের মৃত্যু

ট্রেনে উঠতে গিয়ে বাবার চোখের সামনে ছেলের মৃত্যু

নাটোর প্রতিনিধি :

শনিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৭টা ৫০ মিনিটে রাজশাহীগামী একটি ট্রেনে উঠতে গিয়ে এই ঘটনা ঘটে। নুরুজ্জামান এন্তাজ রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ষষ্ঠ সেমিস্টারের ছাত্র। তার বাবা পাবনা জজকোর্টের উকিল ইসাহাক আলী।

প্রত্যক্ষদর্শী ও স্বজনদের বরাত দিয়ে আব্দুলপুর জংশন স্টেশনের মাস্টার জিয়াউদ্দিন জানান, রাজশাহী যাওয়ায় উদ্দেশ্যে সকাল ৭টায় ঈশ্বরদী থেকে বাবা ইসাহাক আলীর সঙ্গে কমিউটার ট্রেনে ওঠেন এন্তাজ। ৭টা ৫০ মিনিটে ট্রেনটি জংশন স্টেশনে পৌঁছায়। এরপর নাস্তার জন্য ট্রেন থেকে নেমে স্টেশন সংলগ্ন হোটেলে যান তারা। নাস্তা শেষ করতেই ট্রেন ছেড়ে দেয়। দৌড়ে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা ফসকে চাকার নিচে পড়ে যান এন্তাজ। বাবার চোখের সামনে ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।

ঈশ্বরদী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিহির রঞ্জন দেব জানান, দুুপুরে লাশ উদ্ধার করে ঈশ্বরদী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এছাড়াও

চট্টগ্রামের চাঞ্চল্যকর আয়াত হত্যা মামলার রায়, আবীরের মৃত্যুদণ্ড

চট্টগ্রামের চাঞ্চল্যকর আয়াত হত্যা মামলার রায়, আবীরের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে পাঁচ বছরের শিশু আলিনা ইসলাম আয়াতকে অপহরণের পর হত্যা করে মরদেহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *