ইরান যুদ্ধে প্রথম ১০০ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের ব্যয় প্রায় ৩.৭ বিলিয়ন ডলার
ফাইল ছবি

ইরান যুদ্ধে প্রথম ১০০ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের ব্যয় প্রায় ৩.৭ বিলিয়ন ডলার

দেশনেত্র ডেস্ক :

ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি যুদ্ধের প্রথম ১০০ ঘণ্টাতে ওয়াশিংটনের আনুমানিক ৩ দশমিক ৭ বিলিয়ন ডলার খরচ হয়েছে। বিপুল পরিমাণ গোলাবারুদ ও সমরাস্ত্র ব্যবহারের ফলে এ ব্যয়ের পরিমাণ দাঁড়িয়েছে দৈনিক প্রায় ৯০০ মিলিয়ন ডলারে।

ওয়াশিংটনভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের (সিএসআইএস) গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

গবেষক মার্ক ক্যানসিয়ান এবং ক্রিস পার্ক জানিয়েছেন, যুদ্ধের প্রথম ১০০ ঘণ্টায় আনুমানিক ৩ দশমিক ৭ বিলিয়ন ডলার (দৈনিক প্রায় ৮৯১ দশমিক ৪ মিলিয়ন ডলার) ব্যয়ের মধ্যে মাত্র সামান্য অংশ আগে থেকে বাজেটে বরাদ্দ ছিল। ব্যয়ের সিংহভাগ অর্থাৎ প্রায় ৩ দশমিক ৫ বিলিয়ন ডলারই ছিল বাজেটের বাইরে।

মার্কিন প্রতিরক্ষা দফতর তাদের সামরিক অভিযান সম্পর্কে খুব সীমিত তথ্য প্রকাশ করেছে উল্লেখ করে গবেষকরা জানান, তারা তাদের এ বিশ্লেষণটি মূলত ‘কংগ্রেশনাল বাজেট অফিসের’ (সিবিও) তথ্যের ভিত্তিতে তৈরি করেছেন। প্রতিটি ইউনিটের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ খরচ, মুদ্রাস্ফীতি এবং ইউনিটের আকার বিবেচনা করে এ হিসাব করা হয়েছে। এছাড়া যুদ্ধকালীন উচ্চতর তৎপরতার কারণে অতিরিক্ত ১০ শতাংশ খরচও এতে যোগ করা হয়েছে।

বিশ্লেষণে বলা হয়েছে, যুদ্ধের প্রথম ১০০ ঘণ্টায় মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন ধরনের ২ হাজারেরও বেশি গোলাবারুদ ব্যবহার করেছে। সমপরিমাণ গোলাবারুদ পুনরায় মজুদ করতে আনুমানিক ৩ দশমিক ১ বিলিয়ন ডলার খরচ হবে বলে ধারণা করা হচ্ছে, যেখানে প্রতিদিন এ ব্যয় আরো ৭৫৮ দশমিক ১ মিলিয়ন ডলার করে বৃদ্ধি পাচ্ছে।

এ বিপুল পরিমাণ গোলাবারুদ ব্যয়ের ফলে মার্কিন সামরিক ভাণ্ডারে যে টান পড়েছে, তা পূরণ করা ওয়াশিংটনের জন্য একটি দীর্ঘমেয়াদী অর্থনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে বলে গবেষকরা মনে করছেন।

এছাড়াও

পদত্যাগপত্রে যা লিখেছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

পদত্যাগপত্রে যা লিখেছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

দেশনেত্র প্রতিবেদক : সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পদত্যাগপত্র জমা দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *