পুলিশের কনস্টেবল পদে শারীরিক পরীক্ষা দিতে গিয়ে ১১ জনের মৃত্যু

পুলিশের কনস্টেবল পদে শারীরিক পরীক্ষা দিতে গিয়ে ১১ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক :

 

ভারতের ঝাড়খণ্ডে পুলিশের কনস্টেবল পদে শারীরিক পরীক্ষা দিতে গিয়ে মৃত্যু হয়েছে ১১ জন প্রার্থীর। সোমবার (২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, এই ঘটনায় বেশ ক্ষোভ প্রকাশ করেছে বিজেপি। দলটির দাবি, প্রয়োজনে সুষ্ঠু তদন্তের জন্য মামলা করা হবে।

এদিকে, ঝাড়খণ্ডে বিজেপি-র সভাপতি বাবুলাল মারান্ডি অভিযোগ করেছেন, প্রার্থীদের মধ্যরাত থেকে দাঁড় করিয়ে রাখা হয়েছিল। আর পরদিন প্রবল রোদের মধ্যে তাদের দৌড়াতে বাধ্য করা হয়েছিল।

সেইসঙ্গে তিনি অভিযোগ করেছেন, চিকিৎসার জন্য পর্যাপ্ত ব্যবস্থা-ও ছিল না। যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে পুলিশ। কীভাবে প্রার্থীদের মৃত্যু হলো, তা নিয়ে চলছে তদন্ত বলে জানিয়েছে পুলিশ।এই ঘটনায় ইতোমধ্যে একটি মামলা দায়ের করা হয়েছে।

এছাড়াও

চট্টগ্রামের চাঞ্চল্যকর আয়াত হত্যা মামলার রায়, আবীরের মৃত্যুদণ্ড

চট্টগ্রামের চাঞ্চল্যকর আয়াত হত্যা মামলার রায়, আবীরের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে পাঁচ বছরের শিশু আলিনা ইসলাম আয়াতকে অপহরণের পর হত্যা করে মরদেহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *