জেলে বসেই রাজ্য চালাচ্ছেন দিল্লীর মুখ্যমন্ত্রী কেজরিওয়াল
সংগৃহীত ছবি

জেলে বসেই রাজ্য চালাচ্ছেন দিল্লীর মুখ্যমন্ত্রী কেজরিওয়াল

 

আন্তর্জাতিক ডেস্ক :

 

জেলে বসেই রাজ্য চালাচ্ছেন দিল্লীর মুখ্যমন্ত্রী কেজরিওয়াল।আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে আছেন দিল্লির এ মুখ্যমন্ত্রী। তবে সরকার ও দলের প্রধান কারাগারে থাকলেও নেতৃত্বে কোনো পরিবর্তন না আনার ঘোষণা আগেই দিয়েছিল আম আদমি পার্টি। এবার সেই ঘোষণা বাস্তবে পরিণত করে দেখালেন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল।

গতকাল শনিবার (২৩ মার্চ) সন্ধ্যায় জেলে বসেই প্রথমবারের মতো সরকারি একটি নির্দেশনা দিয়েছেন তিনি। ভারতের ইতিহাসে জেলে বসে সরকারি নির্দেশ দেওয়ার ঘটনা এবারই প্রথম। খবর এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকার।

প্রথম নির্দেশে কেজরিওয়াল দিল্লির পানি সংকট মোকাবিলায় ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। এই নির্দেশনাটি দিল্লির পানিমন্ত্রী অতীশির কাছে পাঠানো একটি নোটের মাধ্যমে দিয়েছেন তিনি।

রোববার (২৪ মার্চ) সকালে এক সংবাদ সম্মেলনে অতীশি বলেন, সংকট দেখা দিয়েছে এমন এলাকায় পর্যাপ্ত পানি সরবরাহ নিশ্চিত করার জন্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন কেজরিওয়াল।

দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, আমি জানতে পেরেছি যে দিল্লির কিছু এলাকায় মানুষ পানি ও পয়ঃনিষ্কাশন সংক্রান্ত সমস্যার মুখোমুখি হচ্ছেন। এ নিয়ে আমি চিন্তিত। আমি কারাগারে থাকার কারণে জনগণকে এই সমস্যায় ভুগতে হবে না। যেখানে পানির ঘাটতি রয়েছে সেখানে ট্যাংকারের ব্যবস্থা করতে হবে। মানুষ যেন কোনো ধরনের সমস্যার মুখোমুখি না হয় সে জন্য কর্মকর্তাদের যথাযথ নির্দেশনা দিতে হবে।

এর আগে গত বৃহস্পতিবার রাতে দিল্লিতে মুখ্যমন্ত্রীর বাড়িতে জিজ্ঞাসাবাদের পর অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করার কথা জানায় দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টটরেট (ইডি)। এরপর ২৮ মার্চ পর্যন্ত তার রিমান্ড মঞ্জুর করেন শহরের রাউজ অ্যাভিনিউ আদালত।

এছাড়াও

হাদির হামলাকারীরা সীমান্ত পাড়ি দিয়েছে এমন তথ্য নেই: ডিএমপি

হাদির হামলাকারীরা সীমান্ত পাড়ি দিয়েছে এমন তথ্য নেই: ডিএমপি

দেশনেত্র প্রতিবেদক : ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *