ইরাকে ইজরায়েলের গোয়েন্দা ঘাঁটিতে ইরানের হামলা

ইরাকে ইজরায়েলের গোয়েন্দা ঘাঁটিতে ইরানের হামলা

দেশনেত্র অনলাইন :

ইরাকের আধা স্বায়ত্তশাসিত অঞ্চল কুর্দিস্তানে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরানের রেভুলেশনারি গার্ড। সোমবার (১৫ জানুয়ারি) ইরানের রাষ্ট্রীয় মিডিয়ার খবরে এ তথ্য জানানো হয়। এই এলিট ফোর্সটি আরও জানায়, তারা সিরিয়াতে আইএস’র বিরুদ্ধেও হামলা চালিয়েছে।

ইরানের রেভুলেশনারি গার্ডের পক্ষ থেকে দেয়া বিবৃতিতে বলা হয়, জায়োনিস্টদের সাম্প্রতিক সময়ের হামলা এবং আমাদের গার্ডের কমান্ডোকে হত্যার প্রতিবাদে ইসরায়েলের গুপ্তচর বাহিনী মোসাদের সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এতে তাদের কার্যালয় ধ্বংস হয়ে গেছে।

রেভুলেশনারি গার্ডের বিবৃতিতে আরও বলা হয়, আমরা শপথ নিয়েছে আমাদের শহীদদের শেষ রক্তবিন্দুর প্রতিশোধ না নেওয়া পর্যন্ত এ হামলা অব্যাহত থাকবে।

মার্কিন কনস্যুলেটের কাছে একটি আবাসিক এলাকায় কুর্দিস্তানের রাজধানী ইরবিলের উত্তর-পূর্বে হামলার পাশাপাশি সিরিয়ায় বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। মূলত আইএসকে ধ্বংস করতেই সিরিয়াতে এ হামলা চালানো হয়।

এছাড়াও

নির্বাচনের পর দ্রুত দায়িত্ব হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার : আজাদ মজুমদার

নির্বাচনের পর দ্রুত দায়িত্ব হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার : আজাদ মজুমদার

দেশনেত্র ডেস্ক : নির্বাচনের পর যত দ্রুত সম্ভব নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে সরকারের দায়িত্ব হস্তান্তর করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *