বাংলাদেশে রাষ্ট্রীয় শোক কুয়েতের আমিরের মৃত্যুতে
সংগৃহীত ছবি

বাংলাদেশে রাষ্ট্রীয় শোক কুয়েতের আমিরের মৃত্যুতে

দেশনেত্র অনলাইন ডেস্ক:

বাংলাদেশের অকৃত্রিম বন্ধু কুয়েতের আমির শেখ নাওয়াফ আল–আহমাদ আল–জাবের আল–সাবাহর মৃত্যুতে আগামী সোমবার (১৮ ডিসেম্বর) দেশে রাষ্ট্রীয়ভাবে একদিনের শোক পালন করা হবে।

মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, কুয়েতের আমিরের মৃত্যুতে সোমবার বাংলাদেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। কুয়েতের আমিরের রুহের মাগফিরাতের জন্য ওইদিন বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।

অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

শনিবার (১৬ ডিসেম্বর) ৮৬ বছর বয়সে মৃত্যু হয় শেখ নাওয়াফের। তার প্রতি শ্রদ্ধা জানাতে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে কুয়েত। এছাড়া দেশটিতে তিনদিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

এছাড়াও

বাজেটে বাড়ছে না সিগারেটের দাম

বাজেটে বাড়ছে না সিগারেটের দাম

দেশনেত্র ডেস্ক : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সিগারেটের দাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *