মস্তিষ্কে ইনফেকশন, নিবিড় পর্যবেক্ষণে মির্জা আব্বাস
সংগৃহীত ছবি

মস্তিষ্কে ইনফেকশন, নিবিড় পর্যবেক্ষণে মির্জা আব্বাস

দেশনেত্র প্রতিবেদক :

মির্জা আব্বাসের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়নি। তবে ইনফেকশন হয়েছে। অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হলেও তাকে বিদেশে নেওয়া যাবে কি না তা নির্ভর করবে শারীরিক অবস্থার ওপর।এভারকেয়ার হাসপাতালের অধ্যাপক ডা.শাহাবুদ্দিন তালুকদার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

আজ শনিবার (১৪ মার্চ) পুনরায় তার সিটিস্ক্যান করানো হবে।

ডা. তালুকদ্দার জানিয়েছেন, মির্জা আব্বাসকে বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং মেডিকেল বোর্ডের পক্ষ থেকে তাকে বিস্তারিত তথ্য জানানো হয়েছে। চিকিৎসকরা দেশবাসীর কাছে তার আরোগ্য কামনায় দোয়া চেয়েছেন।

গত বুধবার ইফতারির সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারানোর পর রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে। এরপর থেকে তিনি হাসপাতালেই চিকিৎসাধীন।

এছাড়াও

চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন গ্রেপ্তার

চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে গ্রেপ্তার করে, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *