আবিষ্কারের পথে ক্যান্সার ও হৃদরোগের টিকা !
প্রতীকি ছবি / Deshnetrow

আবিষ্কারের পথে ক্যান্সার ও হৃদরোগের টিকা !

অনলাইন ডেস্ক :

একটি ওষুধ প্রস্তুতকারক সংস্থা জানিয়েছে , শীঘ্রই ক্যানসার ও কার্ডিয়োভাসকুলার, অটোইমিউন রোগের টিকা বাজারে আসতে যাচ্ছে।

সম্প্রতি ‘দ্য গার্ডিয়ান ’ এ প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ২০৩০-এর মধ্যেই বাজারে এসে যাবে সেই সব টিকা। রিপোর্টে আরও বলা হয়, গত ১২ থেকে ১৮ মাসের মধ্যে কোভিড টিকা নিয়ে গবেষণায় ব্যাপক সাফল্য পাওয়ার পর এ ক্ষেত্রে কাজের গতি অনেক বেড়েছে। কোভিড না এলে এই সব রোগের টিকা আবিষ্কার করতে ১৫ বছরেরও বেশি সময় লেগে যেত।

প্রতিষেধক প্রস্তুকারক সংস্থা মডার্নার প্রধান মেডিক্যাল অফিসার পল বার্টন ‘দ্য গার্ডিয়ান’-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘‘পাঁচ বছরের মধ্যেই এ সব ধরনের রোগের জন্য টিকা তৈরি হয়ে যাবে। এই টিকায় ব্যবহৃত এমআরএনএ শরীরের ক্যানসার কোষগুলি শনাক্ত করে ধ্বংস করবে, আবার ভাল কোষগুলির কোনও ক্ষতিও করবে না।

এই টিকায় একটি অণু থাকবে, যা কোষকে প্রোটিন তৈরি করতে নির্দেশ দেয়।’’ এই সংস্থায় যাঁরা কোভিডের টিকাও তৈরি করেছিলেন, তাঁরা আপাতত ক্যানসার ও টিউমারের বিরুদ্ধে টিকা প্রস্তুত করার কাজ করছেন। কোভিডের টিকা ছাড়াও, বর্তমানে এমন কিছু ভ্যাকসিন নিয়ে কাজ চালাচ্ছে এই সংস্থা, যা মূলত শ্বাসতন্ত্রের সংক্রমণ ঠেকিয়ে রাখতে পারবে।

এছাড়াও

ভুয়া খবর ও গুজব রোধে বিশেষজ্ঞদের খসড়া নীতি চাইলেন তথ্যমন্ত্রী

ভুয়া খবর ও গুজব রোধে বিশেষজ্ঞদের খসড়া নীতি চাইলেন তথ্যমন্ত্রী

দেশনেত্র প্রতিবেদক : বাংলাদেশে সব ধরনের ডিজিটাল ঝুঁকি মোকাবিলা এবং ই-নিরাপত্তা নেটওয়ার্ক সুরক্ষিত করার জন্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *