গুরুতর অসুস্থ হয়ে আইসিউতে মুশফিক ফারহান
মুশফিক আর ফারহান

গুরুতর অসুস্থ হয়ে আইসিউতে মুশফিক ফারহান

বিনোদন প্রতিবেদক :

গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেতা মুশফিক আর ফারহান। শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল শুক্রবার রাতে তাকে আইসিউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) নেওয়া হয় বলে জানা গেছে।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, নাটকের শুটিংসেটে ফারহান হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে শুক্রবার হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। এরপর তাকে দ্রুত আইসিউতে নেওয়া হয়। সাফা কবিরের সঙ্গে নাটকের শুটিং করছিলেন ফারহান। শুটিং শেষের দিকে এই ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্র বলছে, অভিনেতা মুশফিক আর ফারহান জ্বর ও শরীর ব্যাথা নিয়ে এসেছিলেন। কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। আজ বিকেলে তার শারীরিক অবস্থা সম্পর্কে চিকিৎসকেরা বিস্তারিত জানাবেন।

 

এছাড়াও

পাঁচ ইসলামী ব্যাংকের ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা

পাঁচ ইসলামী ব্যাংকের ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা

দেশনেত্র প্রতিবেদক : একীভূত করা পাঁচ ইসলামী ব্যাংকের ক্ষতিগ্রস্ত শেয়ারহোল্ডারদের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা নেওয়া হবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *