কোটি টাকার মাদক আইসসহ সংগীতশিল্পী রেবেল গ্রেফতার
সংগৃহীত ছবি

কোটি টাকার মাদক আইসসহ সংগীতশিল্পী রেবেল গ্রেফতার

 

দেশনেত্র প্রতিবেদক :

 

প্রায় কোটি টাকার মাদক ক্রিস্টাল মেথসহ (আইস) এক সংগীতশিল্পীকে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানীর রামপুরা এলাকা থেকে শুক্রবার রাতে তাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের একজন দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ওই সংগীতশিল্পীর নাম এনামুল কবির রেবেল। তিনি ‘উচ্চারণ’ ব্যান্ডের একজন সংগীতশিল্পী বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আরও তিন-চারজন জড়িত। তাদের খোঁজা হচ্ছে।

এনামুল কবিরকে গ্রেফতারের পর রাতেই রামপুরা থানায় এ ব্যাপারে একটি মামলা হয়েছে। এতে তিনজনকে আসামি করা হয়েছে।

এ ব্যাপারে আজ শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবে ঢাকা মহানগর মেট্টোপলিটন পুলিশ (ডিএমপি)।

এছাড়াও

চট্টগ্রামের চাঞ্চল্যকর আয়াত হত্যা মামলার রায়, আবীরের মৃত্যুদণ্ড

চট্টগ্রামের চাঞ্চল্যকর আয়াত হত্যা মামলার রায়, আবীরের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে পাঁচ বছরের শিশু আলিনা ইসলাম আয়াতকে অপহরণের পর হত্যা করে মরদেহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *