চলচ্চিত্র নির্মাতা আবু তাওহীদ হিরণ মারা গেছেন
সংগৃহীত ছবি

চলচ্চিত্র নির্মাতা আবু তাওহীদ হিরণ মারা গেছেন

 

বিনোদন ডেস্ক :

 

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ‘আদম’ সিনেমার নির্মাতা আবু তাওহীদ হিরণ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার ভোর ৬টায় রাজধানীর নিউ ইস্কাটনের নিজ বাসায় মৃত্যুবরণ করেন তিনি। পারিবারিক সূত্রে তার মৃত্যুর খবর জানা গেছে।

জানা যায়, ভোরে বাসার কেয়ারটেকারকে কল দিয়ে হিরণ জানান, তিনি শারীরিক অসুস্থতা অনুভব করছেন। দ্রুত পৌঁছুলে রুম ভেতর থেকে বন্ধ থাকার কারণে তিনি রুমে ঢুকতে ব্যর্থ হন। পরে প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে ভেতরে ঢুকলে হিরণকে মৃত অবস্থায় পান।

খুলনা খালিশপুরের ছেলে আবু তাওহীদ হিরণ পরিচালিত ‘আদম’ ছবিতে অভিনয় করেছিলেন ইয়াশ রোহান, ঐশী, রাইসুল ইসলাম আসাদ, শহিদুজ্জামান সেলিম প্রমুখ।

এছাড়াও

চট্টগ্রামের চাঞ্চল্যকর আয়াত হত্যা মামলার রায়, আবীরের মৃত্যুদণ্ড

চট্টগ্রামের চাঞ্চল্যকর আয়াত হত্যা মামলার রায়, আবীরের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে পাঁচ বছরের শিশু আলিনা ইসলাম আয়াতকে অপহরণের পর হত্যা করে মরদেহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *