আড়াই বছর প্রেম করে বিয়ে করলেন মৌসুমী হামিদ
সংগৃহীত ছবি

আড়াই বছর প্রেম করে বিয়ে করছেন মৌসুমী হামিদ

বিনোদন প্রতিবেদক :

বিয়ের পিঁড়িতে বসছেন মৌসুমী হামিদ। পাত্র স্ক্রিপ্ট রাইটার, এক্সিকিউটিভ প্রডিউসার ও নির্মাতা আবু সাইয়িদ রানা। গতকাল বুধবার অভিনেত্রীর নিজের বাসায় গায়ে হলুদ অনুষ্ঠিত হয়।

ছোট পরিসরে অভিনেত্রীর নিজের বাসায় এ অনুষ্ঠান হয়। আগামীকাল শুক্রবার তাদের বিয়ে। এমনটা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মৌসুমী হামিদ নিজেই।

তিনি বলেন, খুব ছোট পরিসরেই আয়োজন করেছি। কাল বিয়ে। সবার কাছে দোয়া চাই যেন নতুন জীবনটা সুন্দরভাবে শুরু করতে পারি।

পাত্রের সঙ্গে পরিচয় প্রসঙ্গে অভিনেত্রী বলেন, দুই থেকে আড়াই বছর আগে গোলাম সোহরাব দোদুল ভাইয়ের একটা সিরিজের কাজ করতে গিয়ে পরিচয় হয় আমাদের। এরপর একসঙ্গে ‘গুটি’ সিরিজে কাজ করেছি। সেখান থেকেই দুজনের মধ্যে ভালো জানাশোনা ও বন্ধুত্ব তৈরি হয়। এরপর আমাদের মধ্যে মন দেয়া নেয়া হয়। এই সময়টুকুতে মনে হয়েছে মানুষটা আমার জীবন সঙ্গী হতে পারে। এরপর পরিবারকে জানালে তাদের সম্মতিতেই সব কিছু হয়।

লাক্স সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে সাতক্ষীরার মেয়ে মৌসুমী হামিদ বিনোদন অঙ্গনে পা রাখেন। এরপর অভিনয় করেছেন নাটক ও চলচ্চিত্রে। তার ক্যারিয়ারের বয়স এক যুগেরও বেশি। সর্বশেষ গত বছরের ১৮ আগস্ট মুক্তি পায় মৌসুমী হামিদ অভিনীত সিনেমা “১৯৭১: সেই সব দিন”। এটি নির্মাণ করেছেন অভিনেত্রী ও নির্মাতা হৃদি হক। এছাড়া মৌসুমী হামিদ অভিনীত দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। সিনেমা দুটি হচ্ছে সোহেল রানা বয়াতি পরিচালিত “নয়া মানুষ” ও হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত “যাপিত জীবন”।

এছাড়াও

নির্বাচনের পর দ্রুত দায়িত্ব হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার : আজাদ মজুমদার

নির্বাচনের পর দ্রুত দায়িত্ব হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার : আজাদ মজুমদার

দেশনেত্র ডেস্ক : নির্বাচনের পর যত দ্রুত সম্ভব নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে সরকারের দায়িত্ব হস্তান্তর করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *