এসএসসিতে গড় পাসের হার ৮৩.০৪, এগিয়ে মেয়েরা
ফাইল ছবি

এসএসসিতে গড় পাসের হার ৮৩.০৪, এগিয়ে মেয়েরা

 

দেশনেত্র প্রতিবেদক :

 

এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় সারা দেশে পাসের হার ৮৩ দশমিক ০৪ শতাংশ। আর ফলাফলে বরাবরের মতোই এগিয়ে রয়েছেন মেয়েরা। মেয়েদের পাসের হার ৮৪ দশমিক ৪৭ শতাংশ। ছেলেদের পাসের হার ৮১ দশমিক ৫৭ শতাংশ।

এখন পর্যন্ত জানা গেছে, ঢাকা বোর্ডে পাসের হার ৮৩ দশমিক ৯২, রাজশাহী বোর্ডে ৮৯ দশমিক ২৫, কুমিল্লা বোর্ডে ৭৯ দশমিক ২৩, চট্টগ্রাম বোর্ডে ৮২ দশমিক ৮০, বরিশাল বোর্ডে ৮৯ দশমিক ১৩, দিনাজপুর বোর্ডে ৭৮ দশমিক ৪০, ময়মনসিংহ বোর্ডে ৮৪ দশমিক ৯৭, সিলেট বোর্ডে ৭৩ দশমিক ৩৫, যশোর বোর্ডে ৯২ দশমিক ৩২।

মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৭৯ দশমিক ৬৬, জিপিএ-৫ পেয়ছেন ১৪ হাজার ২০৬ জন। কারিগরি শিক্ষা বোর্ড পাসের হার ৮১ দশমিক ৩৮, জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ৭৮ জন।

এছাড়াও

চট্টগ্রামের চাঞ্চল্যকর আয়াত হত্যা মামলার রায়, আবীরের মৃত্যুদণ্ড

চট্টগ্রামের চাঞ্চল্যকর আয়াত হত্যা মামলার রায়, আবীরের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে পাঁচ বছরের শিশু আলিনা ইসলাম আয়াতকে অপহরণের পর হত্যা করে মরদেহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *