আত্মসমর্পণ করে জামিন মিললো ইভ্যালির রাসেলের
ফাইল ছবি

আত্মসমর্পণ করে জামিন মিললো ইভ্যালির রাসেলের

দেশনেত্র প্রতিবেদক:

চেক জালিয়াতির মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল।

আজ বুধবার (১৭ জানুয়ারি) আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন রাসেল। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দারের আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে শুনানি শেষে আদালত তাঁর জামিন মঞ্জুর করেন।

গত ১৫ জানুয়ারি একই আদালত রাসেল ও তাঁর স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২১ সালের ১৩ মার্চ মামলার বাদী তানভীর হোসেন বিজ্ঞাপন দেখে একটি মোটরসাইকেল কেনা বাবদ ২ লাখ ৪৫ হাজার টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করেন। তবে নির্দিষ্ট ৪৫ দিনের মধ্যে পণ্য সরবরাহের কথা থাকলেও আসামিরা তা সরবরাহ কর‍তে ব্যর্থ হন।

এরপর ওই বছরের ১৩ সেপ্টেম্বর ইভ্যালি পণ্যের সমমূল্যের একটা চেক প্রদান করে। এরপর চেকটি নগদায়নের জন্য একাধিক ব্যাংকে জমা দিলে তা ডিজঅনার হয়। এ বিষয়ে সর্বশেষ গত বছরের ২২ অক্টোবর তাদের লিগ্যাল নোটিশ পাঠানো হয়। পরবর্তীতে কোনো পদক্ষেপ গ্রহণ না করায় শামীমা নাসরিন ও মো. রাসেলের বিরুদ্ধে মামলা করেন তানভীর হোসেন।

এছাড়াও

ভুয়া খবর ও গুজব রোধে বিশেষজ্ঞদের খসড়া নীতি চাইলেন তথ্যমন্ত্রী

ভুয়া খবর ও গুজব রোধে বিশেষজ্ঞদের খসড়া নীতি চাইলেন তথ্যমন্ত্রী

দেশনেত্র প্রতিবেদক : বাংলাদেশে সব ধরনের ডিজিটাল ঝুঁকি মোকাবিলা এবং ই-নিরাপত্তা নেটওয়ার্ক সুরক্ষিত করার জন্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *