অপরিহার্য কারণ ছাড়া ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা 
ফাইল ছবি

অপরিহার্য কারণ ছাড়া ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা 

জ্যেষ্ঠ প্রতিবেদক :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন না হওয়া পর্যন্ত একান্ত অপরিহার্য কারণ ছাড়া ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীদের বিদেশ ভ্রমণ না করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (২৬ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) থেকে এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, অপরিহার্য কারণ ছাড়া আগামী জাতীয় নির্বাচন না হওয়া পর্যন্ত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা থেকে শুরু করে অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা বিদেশ ভ্রমণ করতে পারবেন না। তবে অপরিহার্য কারণে বিদেশ ভ্রমণ করা যাবে।

অপরিহার্য কারণগুলো আওতায় রয়েছে, চিকিৎসা, তীর্থযাত্রা, জরুরি দাপ্তরিক প্রয়োজন ইত্যাদি ক্ষেত্রে ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীরা বিদেশ ভ্রমণ করতে পারবেন। এর বাইরে কেউ বিদেশ ভ্রমণে যেতে পারবেন না।

১৯৯১ সালের ব্যাংক কোম্পানি আইনের ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে কেন্দ্রীয় ব্যাংক এই নির্দেশনা জারি করেছে। যা অবিলম্বে কার্যকর হবে বলেও পরিপত্রে উল্লেখ রয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত জুন মাস শেষে দেশে তফসিলি ব্যাংকের সংখ্যা ছিল ৬১টি। নতুন এই নির্দেশনার ফলে এসব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি), প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) থেকে শুরু করে সব কর্মকর্তা ও কর্মচারীরা নির্বাচন না হওয়া পর্যন্ত অপরিহার্য কারণ ছাড়া বিদেশ ভ্রমণ করতে পারবেন না।

উল্লেখ্য, এর আগেও বিভিন্ন সময়ে নানা কারণে ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের বিদেশযাত্রার ক্ষেত্রে নানা নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এছাড়াও

চট্টগ্রামের চাঞ্চল্যকর আয়াত হত্যা মামলার রায়, আবীরের মৃত্যুদণ্ড

চট্টগ্রামের চাঞ্চল্যকর আয়াত হত্যা মামলার রায়, আবীরের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে পাঁচ বছরের শিশু আলিনা ইসলাম আয়াতকে অপহরণের পর হত্যা করে মরদেহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *