রেমিটেন্সের উলম্ফন, চার বছরের মধ্যে প্রবাসী আয়ের সর্বোচ্চ রেকর্ড

 

 

দেশনেত্র নিউজ ডেস্ক :

 

ডলারের দর বৃদ্ধির কারণে বেড়েছে প্রবাসী আয়ের প্রবাহ বা রেমিট্যান্স। সদ্য সমাপ্ত মে মাসে ব্যাংকিং চ্যানেলে মোট ২২৫ কোটি ডলারের প্রবাসী আয় এসেছে, যা প্রায় চার বছরের (৪৬ মাস) মধ্যে সর্বোচ্চ, আর এযাবৎকালে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে ২০২০ সালের জুলাই মাসে সর্বোচ্চ ২৬০ কোটি ডলারের রেমিট্যান্স এসেছিল।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সব মিলিয়ে চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে ২ হাজার ১৩৭ কোটি ডলারের প্রবাসী আয় এসেছে, যা গত অর্থবছরের একই সময়ের ১ হাজার ৯৪১ কোটি ডলারের চেয়ে ১৯৬ কোটি ডলার, বা ১০ শতাংশ বেশি। সেবার পুরো অর্থবছরে এসেছিল ২ হাজার ১৬১ কোটি ডলার। এক মাস বাকি থাকতেই আগের অর্থবছরের প্রায় সমান প্রবাসী আয় এসেছে এবার। গত এপ্রিলে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে ২০৪ কোটি ডলার পাঠিয়েছেন, যা আগের বছরের একই মাসে ছিল ১৬৯ কোটি ডলার। সাধারণত প্রতিবছর ঈদের আগে প্রবাসী আয় বেড়ে থাকে।

ডলার সংকটের কারণে ধারাবাহিকভাবে দেশে কমছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। পরিস্থিতি সামলাতে গত মাসে ডলারের আনুষ্ঠানিক দর এক লাফে ৭ টাকা বাড়িয়ে ১১৭ টাকা করেছে কেন্দ্রীয় ব্যাংক।

ব্যাংক খাত সংশ্লিষ্টরা মনে করেন, ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স বাড়াতে হলে অর্থপাচার ও হুন্ডি রোধে কঠোর পদক্ষেপ নিতে হবে। তা না করে শুধু ডলারের দাম বাড়ানো হলে তাতে আমদানি ব্যয় বাড়বে, যা সাধারণ মানুষকে আরও চাপে ফেলবে।

এছাড়াও

৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী

৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী

দেশনেত্র ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *