রোজার আগে ভোজ্যতেলের দাম কমালো সরকার
ফাইল ছবি

রোজার আগে ভোজ্যতেলের দাম কমালো সরকার

 

দেশনেত্র প্রতিবেদক :

 

প্রতি লিটার ১০ টাকা কমিয়ে বোতলজাত সয়াবিন তেলের দাম ১৬৩ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ১৪৯ টাকা নির্ধারণ করেছে সরকার। আগামী ১ মার্চ থেকে নতুন দাম কার্যকর হবে। দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক টাক্সফোর্সের সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু সাংবাদিকদের এ তথ্য জানান।

নতুন এই সিদ্ধান্তের ফলে প্রতিলিটার বোতলজাত ভোজ্যতেলের দাম ১০ টাকা কমিয়ে ১৬৩ টাকায় নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া খোলাবাজারে প্রতিলিটার ভোজ্যতেলের মূল্য নির্ধারণ করা হয়েছে ১৪৯ টাকায়।

নির্ধারিত দামে বিক্রি করা না হলে ১৯৫৬ সালের এসেনশিয়াল কমোডিটি অ্যাক্ট, ভোক্তা অধিকার আইন ও বিশেষ ক্ষমতা আইনে প্রয়োজনে মামলা করা হবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।

এছাড়াও

খেলতে গিয়ে পুকুরে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু,মাগুরায় শোকের ছায়া

খেলতে গিয়ে পুকুরে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু,মাগুরায় শোকের ছায়া

মাগুরা প্রতিনিধি : মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের মৌশা গ্রামে পুকুরের পানিতে ডুবে চাচাতো দুই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *