রেমিটেন্সে উল্লম্ফন,৬ মাসের মধ্যে সবচেয়ে সর্বোচ্চ রেমিটেন্স ডিসেম্বরে
ফাইল ছবি

রেমিটেন্সে উল্লম্ফন,৬ মাসের মধ্যে সবচেয়ে সর্বোচ্চ রেমিটেন্স ডিসেম্বরে

জ্যেষ্ঠ প্রতিবেদক :

বিদেশি মুদ্রার সঞ্চয়ন বা রিজার্ভের অন্যতম প্রধান উৎস প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে উল্লম্ফন অব্যাহত রয়েছে। ডিসেম্বর মাসে প্রবাসীরা ২ বিলিয়ন (২০০ কোটি) ডলার রেমিটেন্স পাঠিয়েছেন। এই অঙ্ক ছয় মাসের মধ্যে সবচেয়ে বেশি। ফলে ইতিবাচক ধারায় রয়েছে রিজার্ভ।

গত এক মাসে রিজার্ভ ২ বিলিয়ন ডলারের বেশি বাড়ায় উদ্বেগ অনেকটা কেটে গেছে। আর তাতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ), এশীয় উন্নয়ন ব্যাংক ও কোরিয়া সরকারের ঋণের পাশাপাশি এই রেমিটেন্সের অবদান আছে বলে জানিয়েছেন অর্থনীতিবিদ ও ব্যাংকারা।

আগের দুই মাস অক্টোবর ও নভেম্বরেও বেশ ভালো রেমিটেন্স এসেছিল দেশে। অক্টোবরে এসেছিল ১৯৭ কোটি ৭৫ লাখ (১.৯৮ বিলিয়ন) ডলার; নভেম্বরে ১৯৩ কোটি (১.৯৩ বিলিয়ন) ডলার।

বাংলাদেশ ব্যাংক সব শেষ রেমিটেন্স প্রবাহের মাসিক যে তথ্য প্রকাশ করেছে, তাতে দেখা যায়, বিদায়ী ২০২৩ সালের শেষ মাস ডিসেম্বরে প্রবাসীরা ১৯৯ কোটি (২ বিলিয়ন) ডলার রেমিটেন্স দেশে পাঠিয়েছেন। প্রতিদিনের গড় হিসাবে এসেছে ৬ কোটি ৪৫ লাখ ডলার। ২০২২ সালের ডিসেম্বরে এসেছিল ১৬৯ কোটি ৯৭ লাখ ডলার। প্রতিদিনের গড় হিসাবে এসেছিল ৫ কোটি ৪৮ লাখ ডলার।

এ হিসাবে দেখা যাচ্ছে, গত ডিসেম্বরে আগের বছরের ডিসেম্বরের চেয়ে ১৭ দশমিক ৬৫ শতাংশ বেশি রেমিটেন্স দেশে এসেছে।

ব্যাংকগুলোর আড়াই শতাংশ বাড়তি প্রণোদনায় প্রবাসী আয় বাড়ছে বলে মনে করছেন অর্থনীতিবিদ ও ব্যাংকাররা। এছাড়া অনেক ব্যাংক বেঁধে দেওয়া দামের চেয়ে বেশি দামে রেমিটেন্স সংগ্রহ করায় প্রবাসী আয় বাড়ছে বলে জানিয়েছেন তারা।

 

এছাড়াও

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *