থার্টি ফার্স্ট উদ্‌যাপনের সময় ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

থার্টি ফার্স্ট উদ্‌যাপনের সময় ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

নাটোর প্রতিনিধি :

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বন্ধুদের সঙ্গে ইংরেজি নববর্ষ পালনের সময় তিন তলা ছাদ থেকে পড়ে ইসতিয়াক হোসেন নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বনপাড়া পৌরশহরের সরদারপাড়া জাহেদা হাসপাতাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত স্কুলছাত্র ইসতিয়াক হোসেন (১৬) উপজেলার বনপাড়া পৌরশহরের কালিকাপুর মহল্লার ইকবাল হোসেন বাবুর ছেলে। সে বনপাড়া সেন্ট যোশেফস্ স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী।

নিহত স্কুলছাত্রের বাবা ইকবাল হোসেন বাবু বলেন, ইসতিয়াক থার্টিফার্স্ট নাইট পালনের জন্য তার বন্ধুর বাড়ি পৌরশহরের সরদারপাড়ায় যায়। সেখানে বন্ধুর বাড়ির তিনতলায় সবার সঙ্গে গান-বাজনা ও খাবারের আয়োজন করে। রাত সাড়ে ১১টার দিকে ইসতিয়াক পাশের ছাদে যাওয়ার জন্য লাফ দিলে পা পিছলে নিচে পড়ে যায়। পরে বন্ধুরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বড়াইগ্রাম থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, ছাদ থেকে পড়ে স্কুলশিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় বুধবার (১ জানুয়ারি) থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

এছাড়াও

চট্টগ্রামের চাঞ্চল্যকর আয়াত হত্যা মামলার রায়, আবীরের মৃত্যুদণ্ড

চট্টগ্রামের চাঞ্চল্যকর আয়াত হত্যা মামলার রায়, আবীরের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে পাঁচ বছরের শিশু আলিনা ইসলাম আয়াতকে অপহরণের পর হত্যা করে মরদেহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *