মৌলভীবাজারে বাসের চাপায় ২ অটোরিকশা আরোহী নিহত
সংগৃহীত ছবি

মৌলভীবাজারে বাসের চাপায় ২ অটোরিকশা আরোহী নিহত

 

মৌলভীবাজার প্রতিনিধি :

মৌলভীবাজারে একটি বাস সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শিশুসহ ছয় জন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহত সবাই অটোরিকশার যাত্রী।

শুক্রবার দুপুর একটার দিকে মৌলভীবাজার-সিলেট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অটোরিকশার চালক আব্বাস মিয়া ও যাত্রী মধু মিয়া। তাদের বাড়ি সদর উপজেলার শেরপুরে বলে জানা গেছে।

মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল ইসলাম জানান, মৌলভীবাজার থেকে ছেড়ে যাওয়া শেরপুর গামী লোকাল বাস এবং শেরপুর থেকে ছেড়ে আসা সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। বাসটি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই দুই জন নিহত হয়। এ সময় আহত হয় আরো ৬ জন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও সিলেট ওসমানী হাসপাতালে পাঠায়।

নিহতদের মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতালে রাখা হয়েছে। ঘাতক বাস আটক করা গেলেও চালক পালিয়ে গেছেন বলে জানান ওসি নজরুল।

এছাড়াও

ধর্ষণে অন্তঃসত্ত্বা মাদরাসাছাত্রী: অভিযুক্ত শিক্ষক গ্রেফতার

ধর্ষণে অন্তঃসত্ত্বা মাদরাসাছাত্রী: অভিযুক্ত শিক্ষক গ্রেফতার

নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার মদনে ধর্ষণে ১১ বছর বয়সি এক মাদরাসাছাত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় অভিযুক্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *