ভোটের আগে ভোট কেন্দ্রে দুর্বৃত্তের আগুন
সংগৃহীত ছবি

ভোটের আগে ভোট কেন্দ্রে দুর্বৃত্তের আগুন

বরিশাল প্রতিনিধি:

বরিশালের বাবুগঞ্জে একটি একটি প্রাথমিক বিদ্যালয়ের দুটি কক্ষে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (৩ জানুয়ারি) মধ্যরাতে উপজেলার চাঁদপাশা ইউনিয়নের ৪৪ নম্বর ঘটকের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুটি কক্ষে আগুন দেওয়া হয়। বিদ্যালয়টি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের একটি ভোটকেন্দ্র।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকালে বিদ্যালয়ে ঢুকে শিক্ষকরা বিষয়টি বুঝতে পারেন। এ ঘটনায় ওই দুই কক্ষে থাকা বেশ কিছু কাগজপত্র, জানালার পর্দা ও কিছু ফেস্টুন পুড়ে গেছে।

বাবুগঞ্জের বিমানবন্দর থানার ওসি (তদন্ত) লোকমান হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, বিদ্যালয়টির ভোটকেন্দ্রের দুটি কক্ষের জানালা ভেঙে দুর্বৃত্তরা আগুন দিয়েছে।

ঘটকের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়েশা আক্তার বলেন, সকালে বিদ্যালয় খুলে আমরা দেখতে পাই, শিক্ষক মিলনায়তন কক্ষের মধ্যে আগুন দেওয়া হয়েছে। পাশের টিনশেড ভবনের একটি কক্ষেও আগুন দেওয়া হয়েছে। কক্ষের ভেতর কিছু কাগজপত্র পুড়ে গেছে এবং জানালার পর্দা ও কিছু ফেস্টুন পুড়ে গেছে।

চাদপাশা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আদম আলী বলেন, ৪৪ নম্বর ঘটকের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাতের আঁধারে কে বা কারা আগুন লাগিয়েছে। সকালে গিয়ে দেখতে পাই, বিদ্যালয়ের দুটি কক্ষের কাগজপত্র এবং আসবাব পুড়েছে। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানালে তারা বর্তমানে বিদ্যালয়টি পাহারা দিচ্ছে।

এ ব্যাপারে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার শাকিলা রহমান বলেন, চাদপাশা ইউনিয়নের একটি কেন্দ্রে রাতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। বিষয়টি জানতে পেরে সকালে পুলিশ পাঠিয়েছি। বিদ্যালয়টির লাইব্রেরির কিছু কাগজপত্র পুড়েছে। জানালা ভেঙে আগুন দেওয়ার কারণে জানালার পর্দা পুড়ে গেছে এবং কিছু ফেস্টুন পুড়ে গেছে।

এছাড়াও

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *