প্রচন্ড শীতে কাঁপছে পঞ্চগড়ের তেঁতুলিয়া
ফাইল ছবি

প্রচন্ড শীতে কাঁপছে পঞ্চগড়ের তেঁতুলিয়া

পঞ্চগড় প্রতিনিধি :

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হিমেল জেঁকে বসেছে প্রচন্ড শীত। উত্তরের হিমেল বাতাস ও কনকনে শীতে তেঁতুলিয়ার তামপমাত্রা নেমে গেছে  ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে।

বুধবার (১৩ ডিসেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যেবক্ষণ কেন্দ্র জানিয়েছে, তেঁতুলিয়ায় ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

দিনের শুরুতে তাপমাত্রা বাড়লেও বিকেল থেকে হিমেল হাওয়ায় কারণে রাত ও সকালের তাপমাত্রা কমে যাচ্ছে।

জানা যায়, এ উপজেলায় গত কয়েক দিন থেকে শীতের মাত্রা বাড়তে থাকে এবং রাতে ও সকালে প্রচণ্ড কুয়াশা পড়ে। শীত নেমে আশায় গ্রাম-গঞ্জের মানুষ শীতের গরম কাপড় পরিধান করছে। প্রায় ঘরে ঘরে লেপ-কাঁথা বের করেছে।

গত কয়েকদিন থেকেই শীতের তীব্রতা হঠাৎ বেড়ে যায়। এ ছাড়াও দিনের বেলা রোদের দেখা মিললেও শীতের তীব্রতা কমেনি। সারাদিন ঠান্ডা আবহাওয়া বিকালে শীতের তীব্রতা আরও বৃদ্ধি পায়। এলাকায় শীতের তীব্রতা বেড়ে গেলেও এখনও সরকারিভাবে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে প্রয়োজনের তুলনায় অনেক কম।

এ ছাড়া শীতের তীব্রতা বাড়ায় হাসপাতালগুলোর বহির্বিভাগে প্রতিদিন শীতজনিত রোগীর ভিড় বাড়ছেই, যাদের বেশির ভাগই শিশু ও বৃদ্ধ। যারা বেশি অসুস্থ হয়ে পড়ছেন তারাই কেবল হাসপাতালে ভর্তি হচ্ছেন।

পঞ্চগড় তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেল শাহ্ বলেন, আজ সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা গতকাল ৯টায় ছিল ১১.৮ ডিগ্রি সেলসিয়াস। সামনের দিকে তাপমাত্রা আরও কমতে পারে।

এছাড়াও

চট্টগ্রামের চাঞ্চল্যকর আয়াত হত্যা মামলার রায়, আবীরের মৃত্যুদণ্ড

চট্টগ্রামের চাঞ্চল্যকর আয়াত হত্যা মামলার রায়, আবীরের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে পাঁচ বছরের শিশু আলিনা ইসলাম আয়াতকে অপহরণের পর হত্যা করে মরদেহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *