নেত্রকোনয় দুই মোটরসাইকেলের সংঘর্ষ, ৩ কিশোর নিহত
Deshnetrow

নেত্রকোনয় দুই মোটরসাইকেলের সংঘর্ষ, ৩ কিশোর নিহত

নেত্রকোণা প্রতিনিধি:

নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

শনিবার (২২ এপ্রিল) বিকেলে উপজেলার খারনৈ ইউনিয়নের বউ বাজার নামক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার পূর্ব জিগাতলা গ্রামের আবু বকর (১৪), মাসুম মিয়া (১৫) ও একই উপজেলার বামনগাঁও গ্রামের সুমন মিয়া (১৫)।

স্থানীয়রা জানান, ঈদের দিনে বউ বাজার নামক এলাকায় বেপরোয়া গতির দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই দুই কিশোর নিহত হন। পরে আহত এক কিশোর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। দুটি মোটরসাইকেলে পাঁচজন ছিল। মোটরসাইকেল দু’টি দুই ইউনিয়নের।

এছাড়াও

চট্টগ্রামের চাঞ্চল্যকর আয়াত হত্যা মামলার রায়, আবীরের মৃত্যুদণ্ড

চট্টগ্রামের চাঞ্চল্যকর আয়াত হত্যা মামলার রায়, আবীরের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে পাঁচ বছরের শিশু আলিনা ইসলাম আয়াতকে অপহরণের পর হত্যা করে মরদেহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *