দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ৪
সংগৃহীত ছবি

দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ৪

টাঙ্গাইল প্রতিনিধি :

টাঙ্গাইলের সখীপু্রে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দিয়ে দুমড়েমুচড়ে গেছে মুরগি বহন করা একটি পিকআপ। এতে নিহত হয়েছেন চারজন।

মঙ্গলবার (৯ জুন) ভোরে উপজেলার সখীপুর-সাগরদিঘী সড়কের কালিয়া বাজার নামক এলাকায় এই ঘটনা ঘটে। নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে মহাসড়কের পাশে বাঁশবোঝাই একটি ট্রাক দাঁড় করানো অবস্থায় ছিল। এ সময় একই দিক থেকে আসা মুরগিবাহী একটি পিকআপ পেছনে থেকে ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে পিকআপটির সামনের অংশ দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চারজন নিহত হন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য সড়কটি দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়, পরে আস্তে আস্তে পরিস্থিতি স্বাভাবিক হতে থাকে।

এ বিষয়ে সখীপুর থানার এএসআই মো. আল মামুন বলেন, ভোর ৪টার দিকে উপজেলার কালিয়া ঘোনারচালা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাঁশবোঝাই ট্রাকে মুরগিবাহী পিকআপ ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মুরগিবাহী পিকআপে থাকা চারজন নিহত হন। মরদেহ সখীপুর থানায় নিয়ে আসা হয়েছে। নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। পরিবারের লোকজন আসলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

এছাড়াও

খেলতে গিয়ে পুকুরে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু,মাগুরায় শোকের ছায়া

খেলতে গিয়ে পুকুরে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু,মাগুরায় শোকের ছায়া

মাগুরা প্রতিনিধি : মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের মৌশা গ্রামে পুকুরের পানিতে ডুবে চাচাতো দুই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *