কুড়িগ্রামে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষে নিহত ৩,আহত ১০
প্রতিকী ছবি

কুড়িগ্রামে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষে নিহত ৩,আহত ১০

কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ধনী গাগলা এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।

রবিবার (৩০ নভেম্বর) সাড়ে ১১টার দিকে ১৬ শতক জমিকে কেন্দ্র করে আলতাফ হোসেন ও এরশাদ আলীর পক্ষের মধ্যে এ সংঘর্ষের সূত্রপাত হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কথা কাটাকাটির এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা করে। এতে নিহত হন মানিক মুন্সির ছেলে এরশাদ আলী (৪২), মানিকের বোন কুলছুম বেগম (৫৫) এবং বাচ্চা মিয়ার ছেলে কাওছার মিয়া।এদের মধ্যে দুজন ঘটনাস্থলেই এবং একজন হাসপাতালে নেয়ার পথে মৃত্যুবরণ করেন।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম রেজা জানিয়েছেন, পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি বলেন, “সংঘর্ষের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দল সেখানে যায়। বর্তমানে এলাকা শান্ত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।” আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে তিনি নিশ্চিত করেন।

এছাড়াও

চট্টগ্রামের চাঞ্চল্যকর আয়াত হত্যা মামলার রায়, আবীরের মৃত্যুদণ্ড

চট্টগ্রামের চাঞ্চল্যকর আয়াত হত্যা মামলার রায়, আবীরের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে পাঁচ বছরের শিশু আলিনা ইসলাম আয়াতকে অপহরণের পর হত্যা করে মরদেহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *