৩০০ পিছ ইয়াবাসহ প্রধান কারারক্ষী গ্রেপ্তার
সংগৃহীত ছবি

৩০০ পিছ ইয়াবাসহ প্রধান কারারক্ষী গ্রেপ্তার

গাজীপুর প্রতিবেদক :

গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিট কেন্দ্রীয় কারাগারে প্রধান কারারক্ষীকে ৩০০ পিছ ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে কারাগারে প্রবেশের সময় অন্য কারারক্ষীরা তল্লাশি করে তার কাছ থেকে ইয়াবা উদ্ধার করেন।

গ্রেফতারকৃত প্রধান কারারক্ষী হলেন- চাঁদপুর মতলব থানার আদলবিটি গ্রামের সাইফুল ইসলাম (৫৯)।

কারাকর্তৃপক্ষ ও পুলিশ জানায়, আজ দুপুর ১২টার দিকে কারাগারের প্রধান কারারক্ষী সাইফুল ইসলাম হাইসিকিউরিটি কারাগারের ভেতরে প্রবেশের জন্য আসেন। এ সময়ে নিয়ম অনুযায়ী অন্য রক্ষীরা তাকে তল্লাশি করেন। পরে তার ইউনিফর্মের ভেতর থেকে ৩০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় তাকে আটক করে কোনাবাড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

কারাগারের সুপার সুব্রত কুমার বালা জানান, তাল্লাশি ছাড়া কাউকে কারাগারের ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া হয় না। তিনি কারারক্ষীদের এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও কোনো লাভ হয়নি। তাকে তল্লাশি করা হয়। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম জানান, এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

এছাড়াও

ভুয়া খবর ও গুজব রোধে বিশেষজ্ঞদের খসড়া নীতি চাইলেন তথ্যমন্ত্রী

ভুয়া খবর ও গুজব রোধে বিশেষজ্ঞদের খসড়া নীতি চাইলেন তথ্যমন্ত্রী

দেশনেত্র প্রতিবেদক : বাংলাদেশে সব ধরনের ডিজিটাল ঝুঁকি মোকাবিলা এবং ই-নিরাপত্তা নেটওয়ার্ক সুরক্ষিত করার জন্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *