রাজধানীতে আবাসিক হোটেলে আগুন, নিহত ৪
সংগৃহীত ছবি

রাজধানীতে আবাসিক হোটেলে আগুন, নিহত ৪

দেশনেত্র প্রতিবেদক :

রাজধানীর শাহজাদপুরের একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে ঘটনায় ঘটেছে। এ ঘটনায় মৃত্যু হয়েছে চার জনের।

সোমবার (৩ মার্চ) দুপুর ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ গণমাধ্যমকে জানান, নিহত সবাই পুরুষ।

তিনি জানান, সোমবার দুপুর ১২টা ১৭ মিনিটের দিকে শাহজাদপুরে ভাটারা এলাকায় হোটেল সৌদিয়া নামের একটি আবাসিক হোটেলে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে দুপুর ১টা ৪ মিনিটের দিকে। ছয়তলা হোটেলটি দ্বিতীয় তলায় আগুন লেগেছিল।

আগুন নিয়ন্ত্রণের পর ওই আবাসিক হোটেল থেকে চার জনের মরদেহ উদ্ধার করা হয়।

জসিম জানান, নিহত চার জনের মরদেহ ছয়তলা থেকে উদ্ধার করা হয়েছে। এরমধ্যে এক জনের মরদেহ বাথরুমের ভেতরে, তিন জনের মরদেহ সিঁড়ির গোড়া থেকে উদ্ধার হয়। সিঁড়ির দরজা তালাবদ্ধ ছিলো।

এছাড়াও

চট্টগ্রামের চাঞ্চল্যকর আয়াত হত্যা মামলার রায়, আবীরের মৃত্যুদণ্ড

চট্টগ্রামের চাঞ্চল্যকর আয়াত হত্যা মামলার রায়, আবীরের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে পাঁচ বছরের শিশু আলিনা ইসলাম আয়াতকে অপহরণের পর হত্যা করে মরদেহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *