রাজধানীর পল্লবীতে রগ কেটে যুবক হত্যা
প্রতিকী ছবি

রাজধানীর পল্লবীতে রগ কেটে যুবক হত্যা

 

দেশনেত্র প্রতিবেদক :

 

রাজধানীর পল্লবীতে রগ কেটে  ফয়সাল (২৫) নামে এক যুবককে হত্যা করা হয়েছে। এ ঘটনায় রাসেল (২২) নামে আরেক যুবক আহত হয়েছেন।

শনিবার (১৬ মার্চ) সন্ধ্যায় মিরপুর সাড়ে ১১ আধুনিকের মোড় নামক এলাকায় এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় ফয়সালকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত পৌনে ৮টার দিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে আহত রাসেল জানান, মিরপুর সাড়ে ১১ আধুনিকের মোড়ের কিছুটা সামনে ১০-১২ জন মিলে তাদের এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। ফয়সালের সঙ্গে ওই এলাকার তানজিলা, তার স্বামী কালু ও তানজিলার ভাই শাহিনের সঙ্গে রাসেলের পূর্বশত্রুতা ছিল। তারাই আজকে এই হামলা করেছে।

এদিকে হাসপাতালে আহত ও নিহতের পরিবারের জানান, মিরপুর কালশী ই ব্লকের ৫ নম্বর লাইনের একটি বিহারি ক্যাম্পের বাসিন্দা তারা। নিহত ফয়সাল কারচুপির কাজ করত। পূর্বশত্রুতার কারণে তানজিলার ভাড়াটে লোকজন ছুরিকাঘাতে ফয়সালকে খুন করেছে। তবে তাদের সঙ্গে কী নিয়ে পূর্ব শত্রুতা ছিল তা জানাতে পারেনি স্বজনরা।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, আহত রাসেলের অবস্থাও গুরুতর। তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। আর ফয়সালের মরদেহ মর্গে রাখা হয়েছে।

পল্লবী থানার ওসি অপূর্ব হাসান বলেন, প্রাথমিকভাবে জানা গেছে নারী সংক্রান্ত ঘটনা নিয়ে ক্যাম্পের ভেতর নিজেদের মধ্যে কোন্দল নিয়ে এই ঘটনা ঘটেছে। বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।

এছাড়াও

মধ্যপ্রাচ্যে নতুন উত্তাপ: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা, যুদ্ধবিরতির সম্ভাবনা ক্ষীণ

মধ্যপ্রাচ্যে নতুন উত্তাপ: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা, যুদ্ধবিরতির সম্ভাবনা ক্ষীণ

মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক পরিস্থিতি আবারও চরম উত্তেজনার মুখে পড়েছে। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে নতুন করে সামরিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *