মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার ছেলে দীপু চৌধুরী মারা গেছেন
ফাইল ছবি

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার ছেলে দীপু চৌধুরী মারা গেছেন

দেশনেত্র প্রতিবেদক :

সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বড় ছেলে সাজেদুল হোসেন চৌধুরী (দিপু) হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর।

শনিবার (২ ডিসেম্বর) রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে মারা যান তিনি।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন রিয়াজ সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দীপু। তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন গুণগ্রাহী রেখে গেছেন।

এর আগে গত মঙ্গলবার (২৮ নভেম্বর) তিনি হৃদরোগে আক্রান্ত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা খারাপ হওয়ায় পরদিন তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়।

এছাড়াও

চট্টগ্রামের চাঞ্চল্যকর আয়াত হত্যা মামলার রায়, আবীরের মৃত্যুদণ্ড

চট্টগ্রামের চাঞ্চল্যকর আয়াত হত্যা মামলার রায়, আবীরের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে পাঁচ বছরের শিশু আলিনা ইসলাম আয়াতকে অপহরণের পর হত্যা করে মরদেহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *