সাফে উড়ন্ত সূচনা বাংলাদেশের মেয়েদের

মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশের
নারী সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলে উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশ। নেপালের কাঠমান্ডুতে অধিনায়ক সাবিনা খাতুনের জোড়া গোলে মালদ্বীপকে ৩-০ ব্যবধানে হারিয়েছে লাল-সবুজেরা। অপর ম্যাচে পাকিস্তানকে একই ব্যবধানে হারিয়েছে ভারত।

সন্ধ্যায় নেপালের কাঠমান্ডুতে মালদ্বীপের বিপক্ষে বড় জয় পেলেও গোলের জন্য সাবিনা-মারিয়াদের অপেক্ষা করতে হয়েছে ৩২ মিনিট পর্যন্ত।

বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে গোল করেন সাবিনা খাতুন। এর দুই মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন মাসুরা পারভীন। ৪০ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন সাবিনা। তবে দ্বিতীয়ার্ধে আর কোনো গোল করতে পারেনি গোলাম রাব্বানি ছোটনের শিষ্যরা।
বাংলাদেশের পরের ম্যাচে ১০ সেপ্টেম্বর। প্রতিপক্ষ ফিফার নিষেধাজ্ঞার কারণে দীর্ঘদিন পর আন্তর্জাতিক ফুটবলে ফেরা পাকিস্তান।

এছাড়াও

মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ বনাম  আয়ারল্যান্ডের সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত

মুশফিকের শততম টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

দেশনেত্র প্রতিবেদক : মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ বনাম  আয়ারল্যান্ডের সিরিজের দ্বিতীয় এবং শেষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *