শাহবাগে ভোলা-বরিশাল সেতুর দাবিতে সড়ক অবরোধ
সংগৃহীত ছবি

শাহবাগে ভোলা-বরিশাল সেতুর দাবিতে সড়ক অবরোধ

দেশনেত্র প্রতিবেদক :

ঢাকাস্থ ভোলা জেলার বাসিন্দারা ভোলা-বরিশাল সেতু নির্মাণসহ পাঁচ দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবরোধ কর্মসূচি পালন করছেন। শুক্রবার (২৮ নভেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে তারা শাহবাগে অবস্থান নিলে এলাকাজুড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শাহবাগ থানার ওসি মো. খালিদ মনসুর জানান, আন্দোলনকারীদের সড়ক থেকে সরিয়ে দিতে আইনশৃঙ্খলা বাহিনী চেষ্টা চালাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আন্দোলনকারীদের পাঁচ দফা দাবি হলো—
১) ভোলা-বরিশাল সেতু নির্মাণে দৃশ্যমান অগ্রগতি,
২) ভোলার ঘরে ঘরে পাইপলাইনে গ্যাস সংযোগ,
৩) গ্যাসভিত্তিক শিল্প-কারখানা স্থাপন,
৪) ভোলায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন,
৫) টেকসই বেড়িবাঁধ নির্মাণ।

দীর্ঘদিন ধরে ঢাকায় ও ভোলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে দাবি তুলে আসছেন ভোলার মানুষ। তারই ধারাবাহিকতায় বিকেলে কয়েকশ মানুষ ব্যানার-ফেস্টুন নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেন। সেতু নির্মাণের পাশাপাশি তারা বিশ্ববিদ্যালয় ও গ্যাস সংযোগ প্রদানের দাবিও জোরালোভাবে তুলে ধরেন।

এছাড়াও

চট্টগ্রামের চাঞ্চল্যকর আয়াত হত্যা মামলার রায়, আবীরের মৃত্যুদণ্ড

চট্টগ্রামের চাঞ্চল্যকর আয়াত হত্যা মামলার রায়, আবীরের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে পাঁচ বছরের শিশু আলিনা ইসলাম আয়াতকে অপহরণের পর হত্যা করে মরদেহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *