ঢাকা ওয়াসার নতুন এমডি এ কে এম শহীদ
এ কে এম শহীদ

ঢাকা ওয়াসার নতুন এমডি এ কে এম শহীদ

দেশনেত্র প্রতিবেদক :

 

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে প্রতিষ্ঠানটির উপব্যবস্থাপনা পরিচালক এ কে এম শহীদ উদ্দিনকে নিয়োগ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) তাকে এ পদে নিয়োগ দেয়া হয়।

এর আগে বুধবার (১৪ আগস্ট) শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন আগের তাকসিম এ খান। তিনি ২০০৯ সালে ওয়াসার এমডি পদে নিয়োগ পান। এরপর সপ্তম দফায় তার মেয়াদ বাড়ানো হয়।

এমডি হিসেবে দীর্ঘ ১৫ বছর দায়িত্ব পালনকালে ঢাকা ওয়াসায় একচ্ছত্র আধিপত্য বিস্তার করেন তাকসিম এ খান। তার নানা দুর্নীতি, অনিয়মের অভিযোগ থাকলেও বারবার তার মেয়াদ বাড়ানো হয়। তাকসিম এ খান মার্কিন যুক্তরাষ্ট্রে বসেও দায়িত্ব পালন করতে চেয়েছিলেন। তার মেয়াদকালে ঢাকা ওয়াসার পানির দাম বাড়ে ১৬ বার।

এছাড়াও

ডিএনসিসি প্রশাসক এজাজের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা 

ডিএনসিসি প্রশাসক এজাজের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা 

দেশনেত্র প্রতিবেদক : দুর্নীতির অভিযোগে অনুসন্ধানের মুখে থাকা ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *