এবার গ্রেফতার হল পলক ও টুকু

এবার গ্রেফতার হল পলক ও টুকু

দেশনেত্র নিউজ ডেস্ক:

রাজধানীর নিকুঞ্জ আবাসিক এলাকায় আত্মগোপনে থাকাবস্থায় সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৪ আগস্ট) রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ আবাসিক এলাকা হতে আত্মগোপনে থাকাবস্থায় সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুকেগ্রেফতার করা হয়েছে।

রাজধানীর পল্টন থানার মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে বলে ডিএমপি সূত্রে জানা গেছে।

এছাড়াও

বিএনপি'র নির্বাচন পরিচালনা কমিটির আইনজীবী বিষয়ক উপকমিটির চট্টগ্রাম বিভাগের দায়িত্ব পেলেন পারভেজ

বিএনপি’র নির্বাচন পরিচালনা কমিটির আইনজীবী বিষয়ক উপকমিটির চট্টগ্রাম বিভাগের দায়িত্ব পেলেন পারভেজ

দেশনেত্র প্রতিনিধি : বিএনপি’র নির্বাচন পরিচালনা কমিটির আইনজীবী বিষয়ক উপকমিটির চট্টগ্রাম বিভাগের দায়িত্ব পেলেন চট্টগ্রাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *