সালমান এফ রহমানের প্রতিষ্ঠানের শ্রমিকদের মানববন্ধন বেতন-ভাতা দাবিতে

সালমান এফ রহমানের প্রতিষ্ঠানের শ্রমিকদের মানববন্ধন বেতন-ভাতা দাবিতে

দেশনেত্র নিউজ ডেস্ক:

১ মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে মানববন্ধন করেছে সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান সাইনোভিয়া ফার্মা পিএলসির ৩৮০ জন শ্রমিক-কর্মচারী।

বুধবার (১৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় সরকারি বাসভবন যমুনার সামনে এ মানববন্ধন করেন।

ভুক্তভোগী শ্রমিক মো. জাহিদুল ইসলাম বলেন, আমাদের একটাই দাবি, আমরা এতদিন অপশক্তির কাছে পরাজিত ছিলাম। আমাদের বেতন ভাতা দেওয়া হয়নি। সালমান এফ রহমান প্রতিষ্ঠানটি কিনে আমাদের বেতন না দিয়ে জোরপূর্বক পদত্যাগ করান। চাকরিতে পুনর্বহালের জন্য কোর্টের রায় থাকলেও আমাকে পুনর্বহাল করা হয়নি। ৩১ মাসের বেতন-ভাতাও দেয়নি।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ড. মুহাম্মদ ইউনূসের কাছে আমরা দাবি জানাচ্ছি, আমাদের বেতন-ভাতার যেন তিনি ব্যবস্থা করে দেন।

এছাড়াও

বগুড়ায় যাত্রীবাহী মাইক্রোবাস উল্টে নিহত ৩

বগুড়ায় যাত্রীবাহী মাইক্রোবাস উল্টে নিহত ৩

বগুড়া প্রতিনিধি : বগুড়ার শেরপুরে যাত্রীবাহী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ডিভাইডারে সঙ্গে সজোরে ধাক্কা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *