প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে বঙ্গভবনে শেখ হাসিনা
বঙ্গভবনের প্রধানমন্ত্রীর গাড়ি বহর

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে বঙ্গভবনে শেখ হাসিনা

দেশনেত্র ডেস্ক :

টানা চতুর্থ আর সব মিলিয়ে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে প্রধানমন্ত্রীর গাড়িবহর বঙ্গভবনে প্রবেশ করে। সন্ধ্যা ৭টায় বঙ্গভবনের দরবার হলে তাকে শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ইতোমধ্যে সেখানে নতুন মন্ত্রিসভার মন্ত্রী-প্রতিমন্ত্রীরাও উপস্থিত হয়েছেন।

এর আগে, নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর তার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠনের অনুমোদন দেন।

এবারের মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী থাকছেন।

এছাড়াও

চট্টগ্রামের চাঞ্চল্যকর আয়াত হত্যা মামলার রায়, আবীরের মৃত্যুদণ্ড

চট্টগ্রামের চাঞ্চল্যকর আয়াত হত্যা মামলার রায়, আবীরের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে পাঁচ বছরের শিশু আলিনা ইসলাম আয়াতকে অপহরণের পর হত্যা করে মরদেহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *