চীনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১১৬
সংগৃহীত ছবি

চীনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১১৬

আন্তর্জাতিক ডেস্ক :

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ২। ভূমিকম্পের আঘাতে এখন পর্যন্ত কমপক্ষে ১১৬ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এছাড়া আহত হয়েছে আরও অন্তত ২৫০ জন। স্থানীয় সময় সোমবার (১৮ ডিসেম্বর) রাতে ভূমিকম্পটি আঘাত হানে। খবর বিবিসির।

চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির গানসু প্রদেশে সোমবার মধ্যরাতে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পটি আঘাত হেনেছে। ভূমিকম্পের সময় প্রতিবেশী কিনঘাই এলাকায়ও কম্পন অনুভূত হয়।

গানসু প্রদেশে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর সেখানে পুরোদমে উদ্ধার-অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। চীনের একটি দরিদ্র অঞ্চল গানসু। ওই প্রদেশের জিশিশান কাউন্টি সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

চীনা কর্তৃপক্ষ ভূমিকম্পের মাত্রা ৬ দশমিক ২ বলে জানালেও মার্কিন ভূতাত্ত্বিক জরিপ বলছে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৯। স্থানীয় কর্তৃপক্ষ বলছে, ভূমিকম্পের গভীরতা ছিল ১০ কিলোমিটার (৬ মাইল) এবং প্রায় ১০টি আফটার শক অনুভূত হয়েছে।

এছাড়াও

ধর্ষণে অন্তঃসত্ত্বা মাদরাসাছাত্রী: অভিযুক্ত শিক্ষক গ্রেফতার

ধর্ষণে অন্তঃসত্ত্বা মাদরাসাছাত্রী: অভিযুক্ত শিক্ষক গ্রেফতার

নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার মদনে ধর্ষণে ১১ বছর বয়সি এক মাদরাসাছাত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় অভিযুক্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *