১৪ জুলাইয়ের পর মৃত্যুহীন দিন দেখলো আজ বাংলাদেশ
সংগৃহীত ছবি

ডেঙ্গু:১৪ জুলাইয়ের পর মৃত্যুহীন দিন দেখলো আজ বাংলাদেশ

দেশনেত্র অনলাইন ডেস্ক:

পাঁচ মাস বাদে এইডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে মৃত্যুহীন দিনের খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

গত একদিনে কারও মৃত্যু না হলেও ১৭৯ জন রোগটি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এর আগে এমন মৃত্যুহীন দিন দেখা গেছে গত ১৪ জুলাই।

তবে এরইমধ্যে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুতে উলম্ফন ঘটেছে, যেমনটি আর কোনো বছরেই দেখা যায়নি।

এ বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ১৮ হাজার ৯৮২ জনে। এর আগে ২০১৯ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা প্রথমবার এক লাখ ছাড়ায়, সে বছর ডেঙ্গু হাসপাতালে ভর্তি হয় ১ লাখ ১ হাজার ৩৫৪ জন।

এবার মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৭৮ জনে। গত বছর২০২২ সালে ডেঙ্গু কেড়েছিল ২৮১ জন প্রাণ, সেটিই ছিল গত বছর পর্যন্ত সর্বোচ্চ মৃত্যু সংখ্যা।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে দেখা গেছে, গত ১৪ জুলাই ডেঙ্গুতে কারও মৃত্যু না হলেও সে মাসেই রোগটি কাড়ে ২৯৪ জনের প্রাণ। অগাস্টে ৩৪২ জন, সেপ্টেম্বরে ৩৯৬ জন, অক্টোবরে ৩৫৯ জন, নভেম্বরে ২৭৪ জন মারা যায়। ডিসেম্বরে এসে আক্রান্তের পাশাপাশি মৃত্যুও কমেছে। গত ১৬দিনে ৫৬ জনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এছাড়াও

চট্টগ্রামের চাঞ্চল্যকর আয়াত হত্যা মামলার রায়, আবীরের মৃত্যুদণ্ড

চট্টগ্রামের চাঞ্চল্যকর আয়াত হত্যা মামলার রায়, আবীরের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে পাঁচ বছরের শিশু আলিনা ইসলাম আয়াতকে অপহরণের পর হত্যা করে মরদেহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *