নির্বাচনে ট্রান্সজেন্ডার প্রার্থী দিল লিবারেল ইসলামিক জোট
সংগৃহীত ছবি

নির্বাচনে ট্রান্সজেন্ডার প্রার্থী দিল লিবারেল ইসলামিক জোট

দেশনেত্র প্রতিবেদক :

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য একজন ট্রান্সজেন্ডারকেগাজীপুর-৫ আসন থেকে  মনোনয়ন দিয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) নেতৃত্বাধীন লিবারেল ইসলামিক জোট।

মঙ্গলবার (২৮ নভেম্বর) বিএসপির চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারি ঘোষিত প্রার্থী তালিকা বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।

লিবারেল ইসলামিক জোটের মনোনয়ন পাওয়া ওই ট্রান্সজেন্ডার প্রার্থীর নাম উর্মি। তার বাড়ি গাজীপুর সদর উপজেলার পূবাইলে বড়ইবাড়ি এলাকায়।

মনোনয়ন পেয়ে উচ্ছ্বসিত উর্মি বলেন, দলের চেয়ারম্যানের প্রতি আমি কৃতজ্ঞ। নির্বাচিত হলে আমাকে জনগণের পাশে পাওয়া যাবে। আশা করছি, মানুষ আমাকে ভোট দিয়ে সব সময় তাদের পাশে থাকার সুযোগ দিবেন।

এছাড়াও

বিএনপি'র নির্বাচন পরিচালনা কমিটির আইনজীবী বিষয়ক উপকমিটির চট্টগ্রাম বিভাগের দায়িত্ব পেলেন পারভেজ

বিএনপি’র নির্বাচন পরিচালনা কমিটির আইনজীবী বিষয়ক উপকমিটির চট্টগ্রাম বিভাগের দায়িত্ব পেলেন পারভেজ

দেশনেত্র প্রতিনিধি : বিএনপি’র নির্বাচন পরিচালনা কমিটির আইনজীবী বিষয়ক উপকমিটির চট্টগ্রাম বিভাগের দায়িত্ব পেলেন চট্টগ্রাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *