জামিন পেলেন ইমরান খান
ছবি: সংগৃহীত

জামিন পেলেন ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক :

জামিন পেয়েছেন ইমরান খান। পাকিস্তানের ইসলামাবাদ হাইকোর্টের ডিভিশন বেঞ্চ শুক্রবার (১২ মে) তাকে দুই সপ্তাহের জন্য জামিন মঞ্জুর করেন।

শুক্রবার দুপুরে আল-কাদির ট্রাস্ট দুর্নীতির মামলায় ইমরান খানকে আদালতে নেওয়া হয়। ইসলামাবাদ হাইকোর্টের বিচারপতি মিয়াঁগুল হাসান আওরঙ্গজেব ও বিচারপতি সামান রাফাত ইমতিয়াজের শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।

ইমরান খানকে হাজির করা উপলক্ষে ইসলামাবাদ হাইকোর্টে বাড়তি পুলিশ ও অন্যান্য বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার ইসলামাবাদ হাইকোর্ট ইমরান খানের গ্রেপ্তারকে ‘বেআইনি’ বলে আখ্যায়িত করেন।

এছাড়াও

চট্টগ্রামের চাঞ্চল্যকর আয়াত হত্যা মামলার রায়, আবীরের মৃত্যুদণ্ড

চট্টগ্রামের চাঞ্চল্যকর আয়াত হত্যা মামলার রায়, আবীরের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে পাঁচ বছরের শিশু আলিনা ইসলাম আয়াতকে অপহরণের পর হত্যা করে মরদেহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *