বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট পদে প্রথম ভারতীয়
অজয় বঙ্গা

বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট পদে প্রথম ভারতীয়

আন্তর্জাতিক ডেস্ক :

বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত অজয় বঙ্গা। বিশ্বব্যাংকের ২৫ সদস্যের কার্যনির্বাহী পরিষদ বুধবার সংস্থার নতুন প্রেসিডেন্ট হিসাবে ভারতীয়-আমেরিকান অজয়কে নির্বাচিত করেছে।

গত ফেব্রুয়ায়িতে অজয়কে বিশ্বব্যাংকের শীর্ষপদের জন্য মনোনীত করেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার তাতে আনুষ্ঠানিক ভাবে ছাড়পত্র দিয়েছে সংস্থার কার্যনির্বাহী পরিষদ। এই প্রথম কোনও ভারতীয় বংশোদ্ভূত বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট পদ পেলেন।

সাধারণত বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট নির্বাচন করে আমেরিকা এবং আইএমএফের প্রেসিডেন্ট নির্বাচন করে ইউরোপীয় ইউনিয়ন।
এক সাক্ষাৎকারে আমেরিকার অর্থসচিব জ্যানেট ইয়েলেন দাবি করেছিলেন, বিশ্বব্যাংকের শীর্ষপদে অজয়ই যোগ্যতম প্রার্থী।বিশ্বব্যাংকের বৃহত্তম অংশীদার আমেরিকা। তাদের ভোটাধিকার ১৬.৩৫ শতাং‌শ। প্রতিষ্ঠানটির প্রেসিডেন্টও আমেরিকার অর্থ দফতরের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে কাজ করেন।

বর্তমানে ‘জেনারেল আটলান্টিক’ নামে একটি শেয়ার লেনদেনকারী সংস্থার ভাইস চেয়ারম্যান পদে কর্মরত রয়েছেন অজয় বঙ্গা।এর আগে তিনি মাস্টারকার্ডের সিইও পদে ছিলেন। ২০১৬ সালে তিনি পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছিলেন।
৬৩ বছর বয়সি অজয়ের জন্ম মহারাষ্ট্রের পুণেতে। দিল্লিতে সেন্ট স্টিফেন্স কলেজের অর্থনীতির স্নাতক ডিগ্রী অর্জন করেন। পরে আমদাবাদে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট থেকে এমবিএ করেন। ‘নেসলে ইন্ডিয়া’-র হাত ধরে কর্মজীবন শুরু হয়েছিল তাঁর। এর পর কাজ করেন সিটি ব্যাঙ্কেও।
১৯৯৬ সালে আমেরিকা যান অজয় ‘পেপসিকো’ সংস্থায় যোগ দিতে, ১৩ বছর ওই সংস্থায় কর্মরত ছিলেন তিনি। সিইও-সহ সংস্থার একাধিক পদে দায়িত্ব পালন করেন তিনি। ২০০৯ সালে মাস্টারকার্ডের প্রেসিডেন্ট এবং চিফ অপারেটিং অফিসার হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন অজয়। পরে ওই সংস্থার সিইও হন।

এছাড়াও

ধর্ষণে অন্তঃসত্ত্বা মাদরাসাছাত্রী: অভিযুক্ত শিক্ষক গ্রেফতার

ধর্ষণে অন্তঃসত্ত্বা মাদরাসাছাত্রী: অভিযুক্ত শিক্ষক গ্রেফতার

নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার মদনে ধর্ষণে ১১ বছর বয়সি এক মাদরাসাছাত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় অভিযুক্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *