বিএনপির ইফতারে সাংবাদিকদের ওপর হামলা, ৩ যুবদল নেতা বহিষ্কার
ফাইল ছবি /Deshnetrow

বিএনপির ইফতারে সাংবাদিকদের ওপর হামলা, ৩ যুবদল নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় ঢাকা মহানগর উত্তর বিএনপির ইফতার মাহফিলে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় যুবদলের তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (১ এপ্রিল) দুপুরে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক (সহ-সভাপতি) কামরুজ্জামান দুলালের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সংগঠনবিরোধী কার্যকলাপের সঙ্গে জড়িত থাকা ও বিশৃঙ্খলা সৃষ্টির কারণে যুবদল পল্লবী থানার ৬ নম্বর ওয়ার্ড শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন, রূপনগর থানা শাখার যুগ্ম সম্পাদক মো. আসিফ ও পল্লবী থানা যুবদলের সাবেক সহ-সভাপতি জুয়েল খানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

কামরুজ্জামান দুলাল জানান, যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন এরই মধ্যে এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

এছাড়াও

বগুড়ায় যাত্রীবাহী মাইক্রোবাস উল্টে নিহত ৩

বগুড়ায় যাত্রীবাহী মাইক্রোবাস উল্টে নিহত ৩

বগুড়া প্রতিনিধি : বগুড়ার শেরপুরে যাত্রীবাহী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ডিভাইডারে সঙ্গে সজোরে ধাক্কা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *