টাকার বিনিময় হলেও জায়েদ খানের সান্নিধ্য চান তরুণীরা !
ফাইল ছবি

টাকার বিনিময় হলেও জায়েদ খানের সান্নিধ্য চান তরুণীরা !

বিনোদন প্রতিবেদক :

ঢাকায় চলচ্চিত্রের আলোচিত এবং সমালোচিত অন্যতম নায়ক জায়েদ খান।চলচ্চিত্রের পর্দায় বিরাজমান না থাকলেও প্রায় সব সময় আলোচনা কেন্দ্রবিন্দুতে থাকেন তিনি।

গেল কয়েক মাস ধরে জায়েদ খান ও নারী প্রসঙ্গ যেন বারবার আসছে। জায়েদ খান সবসময় বলে থাকেন, তার অনেক নারী ভক্ত। সেসব ভক্ত তাকে নিয়ে লং ড্রাইভে যেতে চায়, সান্নিধ্য চায়, বিয়ে করতে চায় এ ধরনের কথা প্রায়ই সংবাদমাধ্যমে বলেন জায়েদ খান।

এবার এ নায়ক জানালেন, তার সঙ্গে একান্তে সময় কাটানোর জন্য মোটা অঙ্কের টাকা দেয়ার প্রস্তাব দিয়েছিলেন এক তরুণী। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ কথা বলেন জায়েদ খান।

শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদকের বলেন, ‘একটা মেয়ের এমনও প্রস্তাব পেয়েছি যে, আপনি একটি সিনেমায় কত টাকা নেন? আমি বলেছি, এই টাকা নেই। তা একটি সিনেমা করতে কতদিন লাগে? বলেছি এতদিন লাগে। এরপর বলে, পাঁচটি সিনেমায় যে টাকা লাগে সেটি আপনাকে দিয়ে দেব আমি—বিনিময়ে আপনার সঙ্গে একান্তে সময় কাটাতে চাই আমি।’

জায়েদ খান বলেন, ‘মনে মনে হাসছি আমি। বললাম, সেটা তো আর ভালোবাসা হলো না। সে বলে, আপনি অনেক ব্যস্ত। আপনার সময়কে কিনে নিতাম, আপনাকে ভালোবেসে।’

এরকম আরও অনেক ঘটনা রয়েছে বলেও জানান জায়েদ খান,
তবে এসব ছোট ছোট ঘটনা বেশ উপভোগ করেন তিনি। তার দাবি, জীবনে এমন অনেক কিছু আছে। এসব বিষয় এনজয় করি। কিন্তু এটা সত্য যে, আমি কখনো এসবের সুযোগ নেই না। কোনো মেয়েকে মিথ্যা প্রলোভন দেখাই না। কোনো মানুষের মন নিয়ে মিথ্যা তথ্য দেই না। শুধু কথাগুলো তারা বলে আর আমি এনজয় করি।

অবশ্য নায়ক জায়েদ খান অবশ্য কখনো এসব তরুণীদের নাম গণমাধ্যমের সামনে উল্লেখ করেননি।

এছাড়াও

ভূমিকম্পের সময় ও পরবর্তীতে যা করবেন 

ভূমিকম্পের সময় ও পরবর্তীতে যা করবেন 

দেশনেত্র ডেস্ক : বাংলাদেশ ভূমিকম্পের উচ্চ ঝুঁকিপ্রবণ একটি দেশ। বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *